এক দৃষ্টি এক পলক আর হৃদয় জলে মিলে মিশে ভালবাসার পানীয়, তার জন্যেই বানিয়েছিলাম সময় পেলে সময় করে তোমরা তাকে জানিও৷ বুকের নদী নিরবধি চলতো আমার সকাল দুপুর তার মোহনার দিকে, দেখা যদি না হয় তবে তোমরা তাকে জানিয়ে দিও একটুখানি লিখে৷ আমার দু'চোখ আজ অবধি তারই পথে তারই দিকে তাকিয়ে কেবল আছে, এই কথাটি জানিও তাকে আর না হলে পাঠিয়ে দিও তাকেই আমার কাছে৷ সে যদি হায় আসতে না চায় জোর করো না কেবল বলো তীর্থের কাক একলা বসে আছি, সে থাক দূরে-দুনিয়া ঘুরে, খেয়াল ঘরে সে আর আমি এক জীবনে ভীষণ কাছাকাছি৷ তোমরা কেবল জানিও তাকে সে ছাড়া আজ একলা আমি একলা ভীষন একা, নেই চাওয়া আর তার কাছে আজ কেবল যদি মরার আগে একটু পেতাম দেখা৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Tahmina Alom Mollah
অবাক হয়ে গেলাম-- এই কথিগুলো তো আমি বলতে চেয়ে ছিলাম, তাকে উদ্দেশ্য করে ।
ঘাস ফুল
বুকের নদী নিরবধি চলতো আমার সকাল দুপুর
তার মোহনার দিকে,
দেখা যদি না হয় তবে তোমরা তাকে জানিয়ে দিও
একটুখানি লিখে৷ ...............// ভীষণ মনকারা কবতিা। খুব ভাল।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
একটা বিখ্যত গান আছে '' তারে বলে দিও সে যেন আসে না আমার দারে'' আপনার কবিতাটি আমার খুব ভালো লাগলো , এর সাবলীল গতি আর বক্তব্যের কারনে । তবে শেষ দুটি লাইন কিন্তু একটু দুর্বল মনে হয়েছে । কিন্তু সব মিলিয়ে কবিতা ফাটাফাটি পর্যায়ের । প্রিয়তে নিচ্ছি ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।